শিরোনাম

ঢাকা, ৩ এপ্রিল ২০২৬ (বাসস): যাত্রাবাড়ী থানা এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গতকাল (বৃহস্পতিবার) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল-মো. আব্দুল্লাহ রাজু (৪২), মো. রাজন (২২), টুটুল (৩৫), মো. রাসেল (২৫), মো. রাসেল ওরফে টেরে রাসেল (২৬), আব্দুর রহিম রাহাত (২৩), মো. হৃদয় (২৮), মো. মনির হোসেন (৩৬), সাগর মিয়া (২৪) ও মো. সুজন (২০)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, এসময় তাদের হেফাজত থেকে ২৫ পুরিয়া গাঁজা ও ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।