বাসস
  ০২ এপ্রিল ২০২৬, ২৩:৩৮

চট্টগ্রামে ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ

ছবি: বাসস

চট্টগ্রাম, ২ এপ্রিল, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম বন্দর এলাকার সদরঘাটে কোস্টগার্ড ও নৌ-বাহিনীর যৌথ অভিযানে একটি ট্যাংকার জাহাজ থেকে অবৈধভাবে মজুতকৃত ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।

বন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট এলাকায় অভিযান চালানো হলে একটি ট্যাংকার জাহাজে বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুত থাকার প্রমাণ পাওয়া যায়। পরে সেখান থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলা প্রক্রিয়াধীন জানিয়ে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, অবৈধ তেল মজুতকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।