বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ২০:০৮
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ২০:২১

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩

ঢাকা, ১ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় দিনব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো- মো. মাসুম (২৩), মো. শুভ (২০), মো. মাহমুদুল হাসান (১৮), মো. রাব্বি (২০) , মো. কিবরিয়া (১৯), মো. মোস্তাক (২২), মো. শফিকুল ইসলাম সাদ্দাম (৩০), মো. জাহিদ (৬১), আব্দুল কাদের (৫৯), মো. রাকিব হোসেন (৩০), মো. জনি (২৬), মো. রাসেল (৩৬), কামরান সরকার এ্যানি (২৫), তাসভীর রহমান (১৯), মো. ফারুক হোসেন (৩২), মো. রিফাত (১৯), তন্ময় ওরফে রিয়াজ (২২), মো. দেলোয়ার হোসেন (৫১), মো. তুষার (১৮), আবির (২০), মো. রিফাত মোল্লা (২০), সাব্বির হোসাইন (২০), মো. শাকিল (২৩), মো. লিটন (৪৫), মো. ফারুক (৩০), মো. সজীব (২১), মো. শাহিন হোসেন (৩০), মো. রাশেদ (২৫), সাব্বির (২৩), মো. ওমর ফারুক ওরফে মামুন (৪৯), দেবাযিশ বিশ্বাস (২৩), মো. তৌফিকুজ্জামান পলাশ (২৬), মোহাম্মদ আলী (৫৫), মো. রাব্বি (১৯), মো. সেলিম (৩৫), মো. রাব্বি (২১), মেহেদী হাসান রনি (২১), মো. ইয়াসিন হোসেন রাহাত (২৪), শুভ হাওলাদার (২৫),  চন্দন (২৫), আব্দুর রহমান (২২), আব্দুল্লাহ (২৩) ও মো. শাহজাহান (৪৫)।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, এ সময় তাদের থেকে ৩৩ পুরিয়া গাঁজা ও ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।