শিরোনাম

ঢাকা, ১ এপ্রিল, ২০২৬ (বাসস): বাংলাদেশ ফিল্ম আর্কাইভ জার্নাল ২২তম সংখ্যা প্রকাশের লক্ষ্যে গঠিত সম্পাদনা পরিষদের ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দপ্তরের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ও কমিটির সভাপতি ম. জাভেদ ইকবাল।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন রাজু (জুম প্ল্যাটফর্মে), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোছা: শারমিন আখতার (জুম প্ল্যাটফর্মে), চলচ্চিত্র নির্মাতা ও গবেষক লাবিব নাজমুছ ছাকিব, চলচ্চিত্র নির্মাতা ও গবেষক হুমায়রা বিলকিস (জুম প্ল্যাটফর্মে), প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের সহযোগী অধ্যাপক মনিরা শরমিন, চলচ্চিত্র নির্মাতা ও গবেষক এডিট দেওয়ান এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান অংশ নেন।