শিরোনাম

রাজশাহী, ১ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে ১ জন ও মাদক মামলার ৪ জন ও অন্যান্য মামলার আসামি ৯ জন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।