বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ১৩:৩৫

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১

প্রতীকী ছবি

ঢাকা, ১ এপ্রিল, ২০২৬ (বাসস) : যাত্রাবাড়ী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— মো. আফছার হোসেন (২৪), মো. অনিক (২৪), মো. হুমায়ুন (৩৯), মো. শাওন (২৯), মো. মাসুদুর রহমান (২৮), মো. রাব্বী (২০), শুভ (২৭), রিফাত (২১), মো. রাজু (২৮), আরিফুল ইসলাম জয় (৩৮) ও  তাসরিম সাগর (২৫)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা, নয় পিস ইয়াবা ও ৪৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।