শিরোনাম

ঢাকা, ৩১ মার্চ, ২০২৬ (বাসস) : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি আজ মঙ্গলবার পুলিশ সদর দফতরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত উভয় দেশের পুলিশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ পুলিশের সংস্কারসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আইজিপির সাথে মতবিনিময় করেন।
আইজিপি বাংলাদেশ পুলিশের সংস্কার কর্মসূচি ও নানামুখী কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় করেন। তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে আয়ারল্যান্ড সরকারের সহযোগিতা কামনা করেন।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।