বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১৫:৫৯

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১,৪২২টি মামলা

ঢাকা, ৩০ মার্চ, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১ হাজার ৪২২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ। 

সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ সব মামলা করা হয়।

ডিএমপি’র ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৪টি বাস, ১টি কাভার্ডভ্যান, ২টি সিএনজি ও ১৯টি মোটরসাইকেলসহ মোট ৭৩টি মামলা করা হয়েছে। 

ট্রাফিক-লালবাগ বিভাগে ২৭টি বাস, ১৫টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান,  ১৬টি  সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ১৫৫ টি মামলা করা হয়েছে। 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪টি বাস, ২ টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান,  ২১টি সিএনজি ও ৪১টি মোটরসাইকেলসহ মোট ১০০টি মামলা হয়েছে। 

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬টি বাস, ১০টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ১১টি মোটরসাইকেলসহ মোট ৫৪টি মামলা করা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১১২টি মামলা করা হয়েছে। 

ট্রাফিক-মিরপুর বিভাগে ২১টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১১৮টি মোটরসাইকেলসহ মোট ২৪২টি মামলা করা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ১৮টি বাস, ৮টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৩৭ সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ মোট ২২২টি মামলা করা হয়েছে। 

ট্রাফিক-গুলশান বিভাগে ৩২টি বাস, ৭টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ২১১টি মোটরসাইকেলসহ মোট ৪৬৪টি মামলা করা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ৩৯৯টি গাড়ি ডাম্পিং ও ১২১টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।