বাসস
  ৩০ মার্চ ২০২৬, ১৬:৩৭

বিএমডিএতে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু

ছবি : বাসস

রাজশাহী, ৩০ মার্চ, ২০২৬ (বাসস): বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ও পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জের ৯ম গ্রেড ও তদুর্ধ্ব কর্মকর্তাদের দক্ষতা নবায়ন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। 

আজ সোমবার সকালে রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান এনডিসি (অতিরিক্ত সচিব)। বিশেষ অতিথি ছিলেন মো. আবুল আমিন (যুগ্ম সচিব), মহাপরিচালক পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ।

আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, সচিব মো. মেহেদী হাসান, মো. আব্দুল গণি মিনা (যুগ্ম পরিচালক), পল্লী উন্নয়ন একাডেমি গোপালগঞ্জ, মো. শামীম আহমেদ সহকারী পরিচালক (কৃষি) গোপালগঞ্জ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শিবির আহমেদ। 

প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জিন্নুরাইন খান। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জের ২৩ জন কর্মকর্তা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।