শিরোনাম

ঢাকা, ৩০ মার্চ ২০২৬ (বাসস): যাত্রাবাড়ী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গতকাল (রোববার) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল-শিরিন আক্তার ওরফে সুমাইয়া (২৫), আঃ গাফফার সরকার (৪৫), বিল্লাল (৩৮), জেহাদ (২০), ইয়াসিন বাবু (২৬), আপন (৩০), কামাল (৩৫), মোঃ ইয়াছিন (২৬), মোঃ সাদ্দাম (৩২) , মোঃ আল আমিন হোসেন (২৮), মকবুল হোসেন (৪০), জুবায়ের আহম্মেদ ইমন (২৮), মিরাজ(১৯) ও মো. মামুন মিয়া (২৪)।
এসময় তাদের হেফাজত থেকে ৯০ পিস ইয়াবা, দুটি সুইচ গিয়ার, একটি লোহার চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।