বাসস
  ২৯ মার্চ ২০২৬, ১৩:৪১

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম-এর সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ (রোববার) এক শোকবার্তায় মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মন্ত্রী বলেন, দিলারা হাফিজ তার বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা ছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে গেছেন।