বাসস
  ২৯ মার্চ ২০২৬, ১৩:২৮

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১,২৬৬টি মামলা

ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ (বাসস): রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২৬৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ শনিবার (২৮ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ সব মামলা করে।

ডিএমপি’র ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪৪টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬৪টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৬৯টি ও  ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৮টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭৬টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ২০৯টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২২১টি ও ট্রাফিক-গুলশান বিভাগে ৪১৫টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে ৩৯২টি গাড়ি ডাম্পিং ও ৬৯টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়েছে।