শিরোনাম

ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ (বাসস): তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে কাজী আনোয়ার হোসেন আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ মার্চ ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি আজ এ দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর নতুন সচিব বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।
দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা নতুন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।