শিরোনাম

ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ (বাসস) : মহান স্বাধীনতা দিবস- ২০২৬ উপলক্ষ্যে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের দিকনির্দেশনায় গত ২৬ মার্চ বিমান বাহিনীর তিনজন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট এবং ছয়জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি ফ্লাইং অফিসার পদবী আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।
উল্লেখ্য, সংশ্লিষ্ট ঘাঁটি/ইউনিটের এয়ার অধিনায়কগণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনারারি র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
বাংলাদেশ বিমান বাহিনীর এই অনারারি কমিশন ২৬ মার্চ ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।