বাসস
  ২৮ মার্চ ২০২৬, ২৩:৫৩

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

দিলারা হাফিজ। ছবি : বাসস

ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম-এর সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। 

আজ শনিবার এক শোকবার্তায় সমাজকল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

তারা বলেন, দিলারা হাফিজের মৃত্যুতে জাতি একজন মহীয়সী নারীকে হারিয়েছে। তিনি ছিলেন একজন স্নেহশীলা, ধর্মপরায়ণ ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ ব্যক্তি। তার জীবনাচরণ পরিবার ও সমাজে ইতিবাচক প্রভাব রেখে গেছে।

উল্লেখ্য, দিলারা হাফিজ আজ স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।