শিরোনাম

ঢাকা, ১৪ চৈত্র (২৮ মার্চ ২০২৬) (বাসস) : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর সহধর্মিণী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বেগম দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
আজ শনিবার এক শোকবার্তায় মন্ত্রী বলেন, অধ্যাপক বেগম দিলারা হাফিজ ছিলেন একজন সজ্জন শিক্ষাবিদ। তিনি দেশের শিক্ষাঙ্গণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা ও কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার শিক্ষামূলক ও সমাজকল্যাণমুখী কর্মকাণ্ড বহু মানুষের জীবনে প্রেরণা জুগিয়েছে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে।
মন্ত্রী বলেন, তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদকে হারালো, যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক ও ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বেগম দিলারা হাফিজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।