বাসস
  ২৮ মার্চ ২০২৬, ১৯:৩৪
আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১৯:৪০

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর শোক

দিলারা হাফিজ। ছবি ও কোলাজ : বাসস

ঢাকা, ২৮ মার্চ ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম- এর সহধর্মিণী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

আজ এক শোকবার্তায় মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় মন্ত্রী বলেন, দিলারা হাফিজ ছিলেন একজন বরেণ্য শিক্ষাবিদ এবং সমাজ সেবায় নিবেদিতপ্রাণ। 

মানুষের প্রতি স্বজাত ভালোবাসা, শিক্ষার প্রতি গভীর অনুরাগ এবং শিক্ষার্থীদের কল্যাণে নিরলস কর্মকাণ্ড তাকে স্মরণীয় ও বরণীয় করে রাখবে।

তার মৃত্যুতে দেশের শিক্ষাঙ্গণ একজন গুণী, স্নেহময়ী ও দায়িত্বশীল অভিভাবক হারালো। এ শূন্যতা সহজে পূরণ হবার নয়। 

উল্লেখ্য, প্রফেসর দিলারা হাফিজ শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।