বাসস
  ২৮ মার্চ ২০২৬, ১৯:২২

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের শোক

ফাইল ছবি

ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, দিলারা হাফিজ একজন বিদগ্ধ শিক্ষিকা ছিলেন। তার ইন্তেকালে দেশ একজন গুণী শিক্ষাবিদকে হারালো।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাইও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফিরাত ও জান্নাতে উচ্চ মাকাম কামনা করেন।