শিরোনাম

ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ (বাসস): হাজারীবাগ থানা এলাকায় আজ শনিবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
হাজারীবাগ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অভিযোগে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- মো. সবুজ হোসেন (২৯), মো. রাহাত দমাদ্দার (২১), মো. আজাদ হোসেন (৩৫), সোহানুর রহমান মো. সাগর (২৮), মো. জুয়েল (২০), মোঃ ইসমাইল (৩৮), মো. সবুজ মিয়া (৩৮), মো. মিজান (৩৮), আব্দুস সালামা (২২), রাসেল মিয়া (৩০), নাঈম হোসেন (৩৫), মো. ওয়াসেল আহম্মেদ (২২), সিরাজুল ইসলাম (৩৮), মো. কাউছার (২৩), মো. ফয়সাল মাহমুদ (২৫), মো. সুমন আলী (৩৮), বিভাষ মিত্র (২৯), মো. জাকির হোসেন (২০), শ্রী কীত্তন মন্ডল (৩৩), মো. ইসতিয়াত শাহরিয়ার (২৫), রেজোয়ান ইসলাম রনি (৩১), মো. ইব্রাহিম (১৯), মোঃ আব্দুল কুদ্দুস (৬০), মো. রফিক (৬০) ও মো. জুবায়ের আলম (২৫)।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।