শিরোনাম

ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ (বাসস) : গত তিনদিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩ হাজার ৮৮ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
গত বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ৮ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ৩৮ টি মোটরসাইকেলসহসহ মোট ১০৫ টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮ টি বাস, ১১টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৯৮ টি সিএনজি ও ২৩৬ টি মোটরসাইকেলসহ মোট ৪০৩ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০ টি বাস, ৪ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ৬৬ টি সিএনজি ও ৬১ টি মোটরসাইকেলসহ মোট ১৮৮ টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৮ টি বাস, ২৯ টি ট্রাক, ২১ টি কাভার্ডভ্যান, ৫২ টি সিএনজি ও ৮৩ টি মোটরসাইকেলসহ মোট ২৭৭ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০ টি বাস, ৫ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ২৯ টি সিএনজি ও ৯৪ টি মোটরসাইকেলসহ মোট ১৯৫ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬ টি বাস, ৫ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৫৯ টি সিএনজি ও ১১২ টি মোটরসাইকেলসহ মোট ৪৪৭ টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৯ টি বাস, ২১ টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৮৯ টি সিএনজি ও ২৭৮ টি মোটরসাইকেলসহ মোট ৬০৫ টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৫০ টি বাস, ১৬ টি ট্রাক, ৫৪ টি কাভার্ডভ্যান, ১০১ টি সিএনজি ও ৪৭৫ টি মোটরসাইকেলসহ মোট ৮৬৮ টি মামলা হয়েছে।
এছাড়া অভিযানকালে মোট ৯০২ টি গাড়ি ডাম্পিং ও ৪১০ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।