শিরোনাম

ঢাকা, ২৭ মার্চ, ২০২৬ (বাসস) : জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণে দেশের ৬২টি জেলায় মোট ২৯৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এসব অভিযানে ৭৮টি মামলা দায়ের এবং সর্বমোট ৩ লাখ ১৫ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সূত্রে জানা যায়, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং অনিয়ম প্রতিরোধে এ অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া জ্বালানি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ঢাকার বিভিন্ন স্থানে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করছেন। আগামীকালও ঢাকা ও আশেপাশের এলাকায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
কোথাও অনিয়ম লক্ষ্য করলে বা সন্দেহ হলে ভিজিলেন্স টিমের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।