শিরোনাম

ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
আজ বৃহস্পতিবার সকালে ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব ও প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন— ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও আইসিটি বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, জেনারেল সার্ভিসেস এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীর এবং স্ট্র্যাটেজিক প্লানিং ও কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার।
অনুষ্ঠানে কমিশনের পরিচালকবৃন্দ, অতিরিক্ত পরিচালকবৃন্দসহ ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং কমিশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।