বাসস
  ২৬ মার্চ ২০২৬, ১১:২০
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৩:৩৮

পদ্মায় বাস ডুবিতে ২৫ লাশ উদ্ধার

রাজবাড়ী, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : রাজবাড়ীতে গতকাল বুধবার বিকেলে পদ্মা নদীতে বাস তলিয়ে যাবার ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসন সূত্রে জানিয়েছে, গতকাল বিকেল ৫টায় রাজবাড়ীর পদ্মা নদীর দৌলতদিয়া ফেরী ঘাটে বাসটি যাত্রীসহ ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

এ ঘটনায় উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ গতকাল রাতে পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে সেগুলো রাজবাড়ী সদর হাসপাতালে আনা হয়েছে।

লাশ শনাক্ত ও গ্রহণ করার জন্য নিকট আত্মীয় স্বজনদের আহ্বান জানান হয়েছে। এই ঘটনায় রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে আগামী তিনদিনের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে।

রাজবাড়ীর জেলা প্রশাসন সূত্রে জানাগেছে এই পর্যন্ত উদ্ধার হওয়া ২৫ লাশের মধ্যে ১১ মহিলা, ৭ পুরুষ, এবং ৭ ৭শিশু  রয়েছে।

এ ছাড়াও জেলা প্রশাসক মৃতদের জন্য ২৫ এবং আহতদের জন্য ১৫ হাজার টাকা করে বরাদ্দ করেছেন।