বাসস
  ২৬ মার্চ ২০২৬, ০০:২৭

মগবাজারের বিশাল সেন্টারের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ক্লোজড

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : রাজধানীর মগবাজার বিশাল সেন্টারে একটি দোকানে সংঘটিত ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার মার্কেটের একটি দোকানে পাঞ্জাবি বিক্রয়ের অফার নিয়ে মার্কেট কমিটির সাথে সংশ্লিষ্ট শোরুমের একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। বর্ণিত পরিস্থিতিতে ইতোমধ্যে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ডিএমপি হেডকোয়ার্টার্সে ও একজন এএসআই-কে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।