শিরোনাম

টাঙ্গাইল, ২৫ মার্চ, ২০২৬ (বাসস): ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে হানাদার বাহিনীর গুলিতে নিহত শহীদদের স্মরণে আজ সন্ধ্যায় টাঙ্গাইলে আলোর মিছিল ও মোমবাতি প্রজ্বালন করা হয়েছে।
টাঙ্গাইল শহরের জেলা সদর পানির ট্যাংক সংলগ্ন বধ্যভূমিতে শহীদদের স্মরণে নানা শ্রেণি-পেশার মানুষ মোমবাতি প্রজ্বালন করেন।
এদিন সন্ধ্যায় টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আলোর মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বধ্যভূমিতে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বালন করা হয়।
আলোচনা সভায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা শাখার সভাপতি ফাতেমা রহমান বীথির সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার আহ্বায়ক দুর্জয় হোড় শুভ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জেলা শাখার সভাপতি মীর নাসিমুল ইসলাম নাসিম, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাসির প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ প্রমুখ।