শিরোনাম

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬(বাসস): বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ করেছে সরকার।
রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
অপসারণ করা শিক্ষানবিশ চার সহকারী পুলিশ সুপার হলেন- সাজিদ বিন কামাল, রতন বালা, মো. আব্দুল আজিজ এবং তাহমিদ আহমদ।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১ এর বিধি ৬(২) (এ) মোতাবেক সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।