বাসস
  ২৫ মার্চ ২০২৬, ২০:৪৭

রাজধানীতে অনিয়মের অভিযোগে ৫টি হাসপাতাল ও ২টি ব্লাড ব্যাংকের কার্যক্রম বন্ধ

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকার অভিযান পরিচালনার পর আরও পাঁচটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং দু’টি ব¬াড ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক দু’টি পরিদর্শন টিমের ঝটিকা অভিযানে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা ধরা পড়ায় এসব প্রতিষ্ঠানের ইনডোর, ওটি ও আইসিইউসহ যাবতীয় কার্যক্রম বন্ধের এই নির্দেশ দেওয়া হয়েছে।
 
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসহ) বরাবর দাখিল করা পরিদর্শন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। পরিদর্শন টিমে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (হাসপাতাল-১) ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী, সহকারী পরিচালক ডা. মো. মাহমুদুর রহমান, ডা. আহসানুল হক এবং অন্য কর্মকর্তারা।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত তিনদিন স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় গঠিত টিম রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন হাসপাতাল ও ব¬াড ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে রাজধানীর নিমতলীর মজেদ সরকার রোডের আহমেদ স্পেশালাইজড হাসপাতাল, হোসনি দালান রোডের একটিভ ব¬াড ব্যাংক, ট্রান্সফিউশন অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নাজিমউদ্দিন রোডের ক্রিয়েটিভ ব¬াড ব্যাংক, অথেনটিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং প্রাইম টিজি ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার বন্ধ করা হয়েছে।

এর আগে রাজধানীর মোহম্মদপুর কলেজ গেট এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারে অভিযান চালিয়ে ছয়টি বেসরকারি হাসপাতাল ও একটি ব্লাড ব্যাংকে গুরুতর অনিয়মের প্রমাণ পায় স্বাস্থ্য অধিদপ্তর। এর দায়ে দু’টি হাসপাতাল সম্পূর্ণ ও দু’টি আংশিক বন্ধ এবং বাকি তিন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। 

এগুলো হলো- যমুনা হাসপাতাল, রয়েল মাল্টিস্পেশালিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা হেলথ কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, রেডিয়াম ব¬াড ব্যাংক, টিজি মাল্টি স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, প্রাইম অর্থোপেডিক ও জেনারেল হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং প্রাইম ব্লাড ব্যাংক।

পাশাপাশি মিরপুর রোডের ডক্টরস কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারও অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হয়। মাগুরায় গণহত্যা দিবসে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

মাগুরা, ২৫ মার্চ ২০২৬ (বাসস) : জেলায় আজ গণহত্যা দিবসে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে মাগুরা শহরের নোমানি ময়দান সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

এ সময় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ মহান মুক্তিযুদ্ধেও বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ ছাড়া মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ পৃথকভাবে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সকাল ৯টা ১৫ মিনিটে একই স্থানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রির শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।