বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১৬:৩৫

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ডিএমপির গণবিজ্ঞপ্তি

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ অনুষ্ঠান উপলক্ষ্যে নগরবাসীকে ট্রাফিক ব্যবস্থাপনা অনুসরণ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গণবিজ্ঞপ্তি জারি করেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতীয় প্যারেড স্কয়ারে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত কুচকাওয়াজ অনুষ্ঠান চলবে। 

এছাড়া বঙ্গভবনে বিকেল ৪টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠান দু’টিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, বিদেশি কুটনৈতিকবৃন্দ, উচ্চ পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মানিক মিয়া এভিনিউয়ে বিকেল ৬টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত  কনসার্ট অনুষ্ঠিত হবে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার উক্ত অনুষ্ঠানসমূহ উপলক্ষ্যে নাগরিকবৃন্দকে ডিএমপির নিম্নোক্ত ট্রাফিক ব্যবস্থাপনা অনুসরণে বিশেষভাবে অনুরোধ করেছেন। সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত :

জাতীয় প্যারেড স্কয়ার কেন্দ্রিক যান চলাচল ব্যবস্থাপনা: জাতীয় প্যারেড স্কয়ারে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ব্যতীত নিম্নোক্ত সড়কসমূহে অন্য কোন যানবাহন চলাচল করবে না। বেগম রোকেয়া সরণির আগারগাঁও লাইট ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং, প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড (আগারগাঁও লিংক রোড) সৈয়দ মাহাবুব মোরশেদ রোডের শিশুমেলা ক্রসিং হতে আগারগাঁও ক্রসিং জুলাই স্মৃতি যাদুঘর ক্রসিং (পুরাতন গণভবন) হতে উড়োজাহাজ ক্রসিং নিম্নবর্ণিত ক্রসিং সমূহে যানবাহনের ডাইভারশন বলবৎ করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় ক্রসিংয়ের পশ্চিম প্রান্ত  আগারগাঁও লাইট ক্রসিংয়ের পূর্ব ও পূর্ব-দক্ষিণ প্রান্ত  শিশুমেলা ক্রসিং হতে সৈয়দ মাহাবুব মোরশেদ রোড (আগারগাঁও) জুলাই স্মৃতি যাদুঘর ক্রসিং (পুরাতন গণভবন) খেজুরবাগান ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং উল্লিখিত ডাইভারশন পয়েন্টসমূহের যান চলাচল ব্যবস্থাপনা: জাহাঙ্গীরগেট হতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পশ্চিম প্রান্ত হয়ে আগারগাঁও লাইট ক্রসিং ও বিআইসিসি ক্রসিংগামী যানবাহনসমূহ বিজয়সরণি রাইট টার্ন করে উড়োজাহাজ ক্রসিং ও লেকরোড হয়ে মিরপুররোড দিয়ে চলাচল করবে। যানবাহনসমূহ মিরপুর-১০ হতে বেগম রোকেয়া সরণি হয়ে মহাখালী/বিজয়সরণি/ ফার্মগেট/ধানমন্ডি/ নিউমার্কেটগামী আগারগাঁও লাইট ক্রসিং হতে রাইট টার্ন করে শিশুমেলা দিয়ে মিরপুর রোড হয়ে চলাচল করবে।

ফার্মগেট/বিজয় সরণি হতে আগত যানবাহনসমূহ রোেকয়া সরণি হয়ে মিরপুর অভিমুখে চলাচলের পরিবর্তে খেজুরবাগান হয়ে মানিক মিয়া এভিনিউ দিয়ে মিরপুর রোড হয়ে চলাচল করবে।

ধানমন্ডি হতে আগত যানবাহনসমূহ রোেকয়া সরণি হয়ে কাজীপাড়া/শেওড়াপাড়া/মিরপুর-১০ অভিমুখে চলাচলের পরিবর্তে মিরপুর রোড-টেকনিক্যাল মোড় হয়ে চলাচল করবে।

মিরপুর-শ্যামলী-শিশুমেলা হতে আগত যানবাহনসমূহ বীর উত্তম আজিজুর রহমান সড়ক হয়ে মহাখালী অভিমুখে চলাচলের পরিবর্তে মিরপুর রোড হয়ে মানিক মিয়া এভিনিউ-খেজুরবাগান-ফার্মগেট-বিজয় সরণি দিয়ে চলাচল করবে।