বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১৫:৫৫

মিল্ক ভিটার মহাব্যবস্থাপক পদে এনায়েত করিম চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগ

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)-এর মহা-ব্যবস্থাপক মো. এনায়েত করিম চৌধুরী। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)-এর মহা-ব্যবস্থাপক পদে মো. এনায়েত করিম চৌধুরীকে এক বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে গতকাল এ কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. এনায়েত করিম চৌধুরীকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি গ্রেড-৫ বেতন স্কেলে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য মিল্ক ভিটার মহা-ব্যবস্থাপক পদে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে , এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। 

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।