বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১৫:০২

নৌ পুলিশ হেডকোয়াটার্সে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বুধবার নৌ পুলিশ হেডকোয়াটার্স সম্মেলন কক্ষে ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মো. মিজানুর রহমান। ছবি: বাসস

ঢাকা, ২৫ মাচর্, ২০২৬ (বাসস) : নৌ পুলিশ হেডকোয়াটার্সে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়েছে। 

আজ (বুধবার) বেলা ১১টায় নৌ পুলিশ হেডকোয়াটার্স সম্মেলন কক্ষে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়। সংস্থাটির ডিআইজি মো. মিজানুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় নৌপথের নিরাপত্তায় বিশেষ করে ঈদে নৌপথ ব্যবহারকারী ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নিরাপদ রাখার স্বার্থে নৌ পুলিশ সতর্ক ও সজাগ দৃষ্টি রেখে সার্বক্ষণিক তৎপর থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি। 

ডিআইজি মিজানুর রহমান নৌ পুলিশ হেডকোয়াটার্সে কর্মরত সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং ঈদ পরবর্তী শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ পরিদর্শকসহ সকল পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।