শিরোনাম

ঢাকা, ২৩ মার্চ ২০২৬ (বাসস) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৫ মার্চ বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা আয়োজন করবে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
এছাড়া, ২৬ মার্চ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে দলের সর্বস্তরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এ দিন সকালে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডা. শফিকুর রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
দলটির পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।