শিরোনাম

ঝালকাঠি, ২২ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার রাজাপুরের খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
আজ রোববার সকালে উপজেলার আংগারিয়া এলাকায় তুলাতুলিতে ফলক উন্মোচন করে নিজ হাতে খাল কেটে এ কাজের উদ্বোধন করেন তিনি।
ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১ কোটি ১১ লাখ ১৪ হাজার ৩৬৭ টাকা ব্যয়ে সাড়ে ৩ কিলোমিটার খাল খনন করা হবে, যা বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
খাল পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এমপি, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ও পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. রাজিব আহসান বলেন, খাল পুনঃখননের মাধ্যমে দ্রুত ও সময়মত পানি নিষ্কাশন করে, জলাবদ্ধতা থেকে যেমন ফসলকে রক্ষা করা যাবে, তেমনি অধিক জমি চাষের আওতায় আসবে।