বাসস
  ২২ মার্চ ২০২৬, ১৭:০৪
আপডেট : ২২ মার্চ ২০২৬, ১৭:০৮

বরগুনায় খাল খনন কর্মসূচীর উদ্বোধন করেছেন চিফ হুইপ

ছবি : বাসস

বরগুনা, ২২ মার্চ, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি আজ রোববার ‘দেশব্যাপী নদী-নালা-খাল-জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির অংশ হিসেবে বরগুনা ক্রোকে খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের নির্বাচিত সংসদ সদস্য মো. অলি উল্লাহ সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের  (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হলো— ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি বাস্তবায়ন।

এ সময় স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।