বাসস
  ২০ মার্চ ২০২৬, ১৯:৩৪

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের

ঢাকা, ২০ মার্চ, ২০২৬ (বাসস) : দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদ।

আজ শুক্রবার এক বিবৃতিতে ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার, ড. নিমচন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এই শুভেচ্ছা জানান। 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশে প্রতিটি ধর্মীয় উৎসব সম্প্রীতি ও সৌহার্দের বার্তা বয়ে নিয়ে আসে। মুসলিম ধর্মাবলম্বী জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরও তেমনি সমস্ত দেশবাসীর সম্প্রীতি ও সৌহার্দের প্রতীক। 

এ ধর্মীয় উৎসবের সাম্যের শিক্ষা নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করতে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান নেতৃবৃন্দ।