বাসস
  ২০ মার্চ ২০২৬, ১৯:১৬

ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আবুল হাসেম কারাগারে

ঢাকা, ২০ মার্চ, ২০২৬ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম ওরফে হাসুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর আদাবর থানা এলাকায় মাহফুজুল হক নামে এক ব্যাক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

শুক্রবার (২০ মার্চ) দুই তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আদাবর থানার এসআই ইয়ামিন সরকার। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) অভিযান চালিয়ে রাজধানীর আদাবর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর আদাবর থানা এলাকায় আদাবর থানা এলাকায় ছাত্র-জনতার মিছিল চলছিল। তখন মিছিলে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগের নেতারা গুলি করেন। এসময় আসামিদের ছোঁড়া গুলিতে মাহফুজুল হক (২৮) আহত হন। এ ঘটনায় মাফুজুল হক বাদি হয়ে আদাবর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।