শিরোনাম

ঢাকা, ২০ মার্চ, ২০২৬ (বাসস): নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মো. মুনছুর রহমান (৫৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত ১৮ মার্চ তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মারা যান। তিনি সর্বশেষ ইসির সূত্রাপুর অফিসে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
মো. মুনছুর রহমান দীর্ঘদিন নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। তিনি চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি হিসেবে সহকর্মীদের অধিকার ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সহকর্মীদের প্রতি তার অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও সহানুভূতিশীল মনোভাব ছিল উল্লেখযোগ্য।
আজ শুক্রবার ইসি সচিবালয়ের পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।