বাসস
  ২০ মার্চ ২০২৬, ১০:৫২

লক্ষ্মীপুরে আগাম ঈদুল ফিতর উদ্‌যাপিত

ছবি : বাসস

লক্ষ্মীপুর, ২০ মার্চ, ২০২৬ (বাসস): সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামে আজ শুক্রবার সকালে ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লী আজ ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন।

সকাল ৭টা ৩০ মিনিট রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়।এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এছাড়া ও এসব গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি পৃথকভাবে নিজ নিজ ঈদ গাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন। মাওলানা ইসহাক (রা.) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সাথে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। এসব গ্রামের মুসল্লীরা গত ৪৬ বছর যাবত সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদ্‌যাপন করে আসছেন।