শিরোনাম

রাজশাহী, ১৯ মার্চ, ২০২৬ (বাসস) : পবিত্র রমজান মাসের সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানদের জন্য খুশির বার্তা নিয়ে আসে ঈদ-উল-ফিতর। যথাযোগ্য মর্যাদা ও আনন্দ মুখর পরিবেশে ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে রাজশাহী’তে হযরত শাহ্ মখদুম (রঃ) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
আবহাওয়া অনুকূলে না থাকলে ২য় ভেন্যু হিসেবে হযরত শাহ্ মখদুম (রঃ) দরগাহ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ শুরুর পূর্বে উপস্থিত মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এবং বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।