শিরোনাম

ঢাকা, ১৮ মার্চ, ২০২৬ (বাসস): রাজধানীর খিলগাঁও থেকে ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মোছা. রীনা বেগম (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
আজ বুধবার বিকাল ৫টার দিকে সিটিটিসি’র ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানা এলাকার দক্ষিণ গোরান হাওয়াই গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার থেকে মাদক বিক্রয়ের নগদ ৩২ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।
সিটিটিসি জানায়, গ্রেফতারকৃত মোছা. রীনা বেগম মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটিটিসি।