শিরোনাম

ঢাকা, ১৭ মার্চ, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন- মো. রিফাত (২০), মো. আলী (৪৬), মো. হারুন অর রশিদ স্বপন (৩২), মো. রবিউল (২২), মো. জাকির হোসেন মামুন (৪২), শান্ত ওরফে পারভেজ আলী (২৫), মো. সুজন (২১), মোখলেছ মিয়া (৩২), মো. হায়দার (২২), মো. আয়াফ (২১), মো. আকাশ (২৪), মো. আমির হোসেন (২০), খায়রুল (২০), দিল মোহাম্মদ মুসা (২৯), মো. রায়হান (১৯) ও মো. ফয়সাল (১৯)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, সোমবার যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়। এতে বিভিন্ন অপরাধে জড়িত এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।