বাসস
  ১৬ মার্চ ২০২৬, ২০:৫৫

ঈদে গাড়ি চলাচল নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

ঢাকা, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে যাত্রা সহজ, নিরাপদ ও আরামদায়ক করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিশেষ প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন নম্বর দিয়েছে কর্তৃপক্ষ।

আজ সোমবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের আগের তিনদিন এবং পরবর্তী তিনদিন অর্থাৎ ১৭ মার্চ হতে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।

তবে গুরুত্বপূর্ণ রাস্তার দুই পাশে পার্কিং করা যাবে না। নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে।

যানবাহন চলাচল নিরবিচ্ছিন্ন রাখার নিমিত্ত যে কোনও প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগের হটলাইন নম্বর ১৬১০৭। মোবাইল নম্বর- ০১৫৫০০৫১৬০৬ এবং ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।