শিরোনাম

ঢাকা, ১৬ মার্চ, ২০২৬ (বাসস): রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। রোববার রাত ১০টার দিকে বিমানবন্দর থানার কাওলা রেললাইন এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, বিমানবন্দর থানার কাওলা টু এয়ারপোর্টগামী রেলগেট থেকে কাওলা রেললাইন এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান পড়ে আছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে একটি চৌকস টিম এটিকে উদ্ধার করে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।