শিরোনাম

ঢাকা, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : রাজধানীর পল্টন থানা এলাকায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে ব্লক রেইড চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার দিবাগত রাতে গোয়েন্দা মতিঝিল বিভাগের মতিঝিল জোনাল টিম অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম পল্টন থানাধীন জাতীয় ফুটবল স্টেডিয়াম সংলগ্ন এরশাদ রোড এলাকায় ব্লক রেইড অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে তাদের সাজা প্রদান করেন।
গ্রেফতারকৃতরা হলো— মো. শাহাদৎ (১৮), মো. রবিন (১৮), হেলাল (৩৯), হেলাল (৩৫), মো. শহিদুল ইসলাম (১৯), মো. জুয়েল (২৭), হৃদয় (২৭), বাদশা (২৮), মো. জসিম সর্দার (২৮), মো. আরিফ (৩৫), মো. ফরহাদ (৩৫), শেখ শহিদুল ইসলাম নাদিম (৩৭), জামাল (৩৬), ইসমাইল (৩২) ও মো. বাবুল বাশার (৩৫)।
গ্রেফতারকৃতদেরকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে, বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে দুই জনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ১১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই জনকে অব্যাহতি প্রদান করেন।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।