শিরোনাম

ঢাকা, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুর ও রূপনগর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকা ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৫ মার্চ) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মো. জাকির হোসেন মামুন (৪২), মো. শুক্কুর আলী (২৭), মিজানুল হক অন্তর (২৫), শাফিন মো. প্রীতুল (২৪), রিপন (১৯), মো. শওকত হোসেন (১৮), শুভ (২২), মো. সোহাগ (৩০), মো. রনি (২৫) ও সজিব (২৭)।
অন্যদিকে ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে শ্যামপুর থানাধীন আইজি গেইট সংলগ্ন মেহেন্দীবাড়ী ফার্নিচার গলি এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মো. মজনু মিয়া (৪০), মো. আনোয়ার হোসেন (৫০), মো. রুবেল ব্যাপারী (৩৮), মো. রফিকুল ইসলাম ওরফে রফিক (২৮), মো. সাহাব উদ্দিন (৪০), মো. এনামুল ওরফে পাগলা (৩৫), মো. আনোয়ার হোসেন (৫১), মো. মহিউদ্দিন মিয়া (৪৫), মো. জুয়েল মিয়া (৪১), মো. সামসুল হক (৬৮), মো. আরিফুল ইসলাম (৪১), মো. দেলোয়ার হোসেন (৪৯), মো. ওসমান (৩০), মো. সেলিম (৪৫), লিটন গুহো (৩৬), সঞ্জীবন দে (৩৮), মো. এরশাদ (৫০), হারুন হাওলাদার (৪৮) ও মো. রিয়াজ উদ্দিন (৫৮)।
এ সময় তাদের থেকে জুয়া খেলার সরঞ্জাম, মাদক সেবনের উপকরণ ও নগদ ২০ হাজার ৩০৬ টাকা উদ্ধার করা হয়।
রূপনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে রূপনগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মো. সোহেল রানা (২০), মো. সোহেল (৩০), মো. মোস্তফা মোল্লা (৬০), মহব্বত আলী (২৮), আলিমুল ইসলাম (২৬), মো. জাবেদ মিয়া (৩৮), মো. সোহেল মিয়া (৪০), বিক্রম বর্মন (২৬), মো. নাঈম হোসেন (২৪), মো. আলিফ মিয়া (২০) ও মো. সাজ্জাদ হোসেন (২৪)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।