বাসস
  ১৬ মার্চ ২০২৬, ১৫:১৯

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১ হাজার ১৮৬ মামলা

ঢাকা, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ১৮৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ রোববার (১৫ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ সব মামলা করে।  

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

ডিএমপি’র ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭২টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ৮২টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩৮টি ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০০টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮১টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ১১২টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ১৯৪টি, ট্রাফিক-গুলশান বিভাগে ৩০৭টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে ২৬৬টি গাড়ি ডাম্পিং ও ১৯৭টি গাড়ি রেকার করা হয়েছে।

এতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।