বাসস
  ১৬ মার্চ ২০২৬, ১৫:০৪

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩

রাজশাহী, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল রোববার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

আজ সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলার ১ জন ও অন্যান্য মামলার আসামি ১৫ জন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।