বাসস
  ১৬ মার্চ ২০২৬, ১৩:৩৩

যুক্তরাজ্য বিএনপি নেতার উদ্যোগে সরকারি শিশু পরিবারে ইফতার মাহফিল

ছবি: বাসস

সুনামগঞ্জ, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : সেভেন স্টার’সের স্বত্বাধিকারী ও যুক্তরাজ্যে বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিবের উদ্যোগে সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারের ৬১ জন শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার হাছন নগর সরকারি শিশু পরিবার-এর সম্মেলন কক্ষে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

সেভেন স্টার’স প্রোপ্রাইটার ও ডেভেলপার এর স্বত্বাধিকারীরা মুজিবুর রহমান  মুজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব) শেরগুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি আবুল মনসুর শওকত, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সেলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের  আহবায়ক মনাজ্জির হোসেন,

সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উপ-তত্ত্বাবধায়ক তাসলিমা আক্তার লীমা, জেলা যুবদলের সহ-সমাজকল্যাণ সম্পাদক, মঈন উদ্দিন আহমেদ রিপন, স্বেচ্ছাসেবক দলের নেতা বদরুদ্দীন বদু,সরকারি শিশু পরিবার এর কর্মচারী তাহেরা আক্তার, আলফাতুন নাহার,আতিকুর রহমানসহ শিশু পরিবারের ৬১ জন শিশু ইফতারে অংশ নেন।

ইফতার পূর্ব অনুষ্ঠানে ইফতার ও দোআ মাহফিলে মুজিবুর রহমান মুজিব বলেন, প্রয়াত হুইপ ফজলুল হক আসপিয়ার প্রচেষ্টায় শিশু পরিবার স্থাপিত হয়েছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসুরী , বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষা, স্বাস্থ্য,চিকিৎসা, বিশেষ করে শিশুদের সুরক্ষা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন এটা ‘সবার আগে বাংলাদেশ’ ভিশনে আছে। 

তিনি বলেন আমি যেন শিশু পরিবারের পাশে দাঁড়াতে পারি। আমি প্রতিবছর রমজান মাসে শিশু পরিবারে  ইফতারের আয়োজন করতে পারি। শিশু পরিবার উন্নতি লাভ করতে পারে সেজন্য বিএনপি সরকার কাজ করে যাবে। বক্তব্যের পর শিশু পরিবারের প্রত্যেক শিশুর সাথে আলাপ করে তাদের লেখাপড়ার খোঁজ খবর নেন এবং কুশল বিনিময় করেন। 

এসময় অতিথিবৃন্দ শিশু পরিবারের সাথে কুশল বিনিময় করেন। এরপর মুসলিম উম্মা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপার্সন ও  বাংলাদেশের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।