বাসস
  ১৫ মার্চ ২০২৬, ২২:৫৭

দুদক সার্ভিস অ্যাসোয়িয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা, ১৫ মার্চ, ২০২৬ (বাসস) : দুদক(দুর্নীতি দমন কমিশন) সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) উদ্যোগে আজ দুদকে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ডুসা সভাপতি মো. নাজমুচ্ছায়াদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক সচিব মোহাম্মদ খালেদ রহিম। ডুসা সাধারণ সম্পাদক জনাব মো. জাহিদ কালাম স্বাগত বক্তব্য রাখেন।

ইফতা মাহফিলে দুদকের মহাপরিচালক আবু হেনা মোস্তফা জামান, মোকাম্মেল হোসেন, মীর মো. জয়নুল আবেদীন শিবলি, মো. মোতাহার হোসেন, পরিচালক ড. মো. জহিরুল হুদা বক্তব্য রাখেন।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দুদকের বিভিন্ন স্তরের কর্মচারী এবং দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করা হয়।