বাসস
  ১৫ মার্চ ২০২৬, ১৬:১২

সিটিটিসি’র অভিযানে ৯ জন মাদকসেবী গ্রেফতার

ঢাকা, ১৫ মার্চ, ২০২৬ (বাসস) : রাজধানীতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে নয় জন মাদকসেবীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ।

শনিবার বিকাল ৩টা থেকে থেকে ৫টা পর্যন্ত তেজগাঁও শিল্পাঞ্চল থানার এফডিসি-কাওরান বাজার রেললাইন সংলগ্ন এলাকায় স্পেশাল অ্যাকশন গ্রুপ বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলো- মো. জাকির হোসেন (৪০), রাকিবুল হাসান রকি (২৫), আল আমিন (২২), ইবনে হাসেম (৩২), মো. স্বপন ইসলাম (২৬), খালিদ বিন আজাদ (৪১), সাকিব (১৯), রিফকুল ইসলাম (২০) ও মাজহারুল ইসলাম (১৯)।

গ্রেফতারকৃতদের কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সোপর্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।