বাসস
  ১৫ মার্চ ২০২৬, ১৬:১০

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৯২৯টি মামলা

ঢাকা, ১৫ মার্চ, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯২৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ। 

শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ সব মামলা করা হয়।

ডিএমপি’র ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, একটি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ২ টি সিএনজি ও ২০টি মোটরসাইকেলসহ মোট ৭১ টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি ট্রাক, ৫টি সিএনজি ও ৪৬ টি মোটরসাইকেলসহ মোট ৭৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১টি বাস, একটি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৩২ টি সিএনজি ও ৫৯টি মোটরসাইকেলসহ মোট ১২৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২টি বাস, ১৮ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ১৮টি মোটরসাইকেলসহ মোট ১০১টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ছয়টি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, পাঁচটি সিএনজি ও ১৯টি মোটরসাইকেলসহ মোট ৫৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে চারটি বাস, দুইটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, সাতটি সিএনজি ও ৪২ টি মোটরসাইকেলসহ মোট ৭২টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২২টি বাস, ১০টি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৫৮ টি মোটরসাইকেলসহ মোট ১৭১টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ৯টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ২৫৭টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৩৩৮টি গাড়ি ডাম্পিং ও ২৩৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।